1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের চারগাঁও হাফিজপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত অটোচালকের নাম সাজু মিয়া। তিনি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোচালক সাজু মিয়া প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসেন।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাজু মিয়ার পরিবার ও স্বজনরা গভীর শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট