1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

মোহনগঞ্জে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া(২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে

মো. সাগর আকন্দ (২৫)।

তাদের মধ্যে মাছুম মিয়াকে ১৫ দিনের, সুজন মিয়াকে দুই মাসের, ইয়াছিনকে ১৫ দিনের ও সাগর আকন্দকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চারজন গতকাল রোববার সন্ধ্যায় পৌরশহরের মৎস অবতরণ কেন্দ্রের পেছনে বসে মাদক সেবন করছিল।  এসময় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের হাতেনাতে আটক করে। পরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশননার (ভূমি) এম কাদের।

আজ সোমবার মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, সাজা দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট