বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন এবিএম সিরাজুল মামুন

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১৮ বার পড়া হয়েছে

দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে- এবিএম সিরাজুল মামুন।

​নিজস্ব প্রতিবেদক | আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের বন্দর মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে তিনি এই আহ্বান জানান।

এসময় এবিএম সিরাজুল মামুন সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটি সুন্দর ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এবং কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে আমাদের মূল্যবান ভোট ‘হ্যাঁ’ এর পক্ষে প্রদান করতে হবে।”

সিরাজুল মামুন আরো বলেন:”আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ। যেখানে মানুষের অধিকার ও ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে। এই লক্ষ্য অর্জনে এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমতের প্রতিফলন ঘটাতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা অপরিহার্য। আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো—আপনারা দলে দলে কেন্দ্রে গিয়ে আপনাদের নৈতিক অবস্থান পরিষ্কার করুন এবং ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিন।”

​এসময় খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, বন্দর থানা পূর্ব শাখা সভাপতি মুফতী আবুল কাসেম, মুছাপুর ইউনিয়নের সভাপতি শায়খুল হাদীস মাওলানা নজরুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ইসলামী যুব মজলিসের বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিরাজুল মামুনকে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

বার্তাপ্রেরক , মোহাম্মদ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews