1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতির আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষিত এই জনসভা সফল করতে দিনরাত কাজ করছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ​জনসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন। পরিদর্শনকালে তিনি ভেন্যুর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ​পুলিশ সুপার জানান, জনসভাকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ​পরিদর্শনকালে তাঁর সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সীসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, ​আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এই জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই মঞ্চ থেকে তিনি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

প্রার্থীরা হলেন: ​হবিগঞ্জ-১: (ড.রেজা কিবরিয়া, ​হবিগঞ্জ-২: ডা. সাখাওয়াত হাসান জীবন (চেয়ারপারসনের উপদেষ্টা) ​হবিগঞ্জ-৩: আলহাজ্ব জি কে গউছ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) ​হবিগঞ্জ-৪: সৈয়দ মো: ফয়সল (জেলা বিএনপির সাবেক সভাপতি। এদিকে ​জনসভা সফল করার লক্ষ্যে বুধবার রাতে শায়েস্তাগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একটি গুরুত্বপূর্ণ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হবিগঞ্জের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ। জনসভা সফল করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। ​বর্তমানে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ ও মাঠ সাজানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই জনসভায় জেলার প্রতিটি উপজেলা থেকে লাখো মানুষের ঢল নামবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট