বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার ৬নং শাজাহানপুর ইউনিয়নের সিমনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী ও অসাধু চক্রের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট চক্রটি প্রকাশ্যে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও নির্ভয়ে রতন পুর, ছাতিয়াইন, সাহেব বাড়ির গ্রেইট,  সোনাই নদী, তেলিয়াপাড়া নোয়াহটি, সাঈদ উদ্দিন কলেজ এর পাশে  বেজুড়া, ও বোয়ালিয়া বন্দে থেকে মাটি  বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ক্যামেরা বা লোকজনের উপস্থিতি টের পেলে বালু উত্তোলনকারীরা আশপাশের বাগানে আত্মগোপন করে এবং রাতের আঁধারে নদীর পাড়ে বালুর স্তুপ তৈরি করে সেগুলো সরিয়ে নেয়।

এ বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এক বিবৃতিতে বলেন, “সিমনা নদীতে অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়েছে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।” তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের তহশিলদারকে দ্রুত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।এদিকে সিমনা নদী রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews