বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নবীগঞ্জে এলপিজি অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে জরিমানা প্রদান।

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ও মজুদ রাখায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে।

রবিববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আউশকান্দি ও দেবপাড়া বাজারে অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩০৬ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে গ্রাহকের নিকট বিক্রি করা হচ্ছে

এ অভিযোগে দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডাস (প্রো. আজিজুর রহমান)’ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের অনুরোধ করা হয়, এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় মেমো সংগ্রহ করতে। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews