1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার। রাজবাড়ীতে খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি। চুনারুঘাটের ঘনশ্যামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ  উদ্ধার,করেছে পুলিশ।  চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান। আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত । হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু। নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল।

সিলেটে তারেক রহমানের আগমনে গোয়াইনঘাট সেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

হাবিব আহমদ স্পেশাল প্রতিনিধি গোয়াইনঘাট।
আগামী ২২ শে জানুয়ারী ২০২৬ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।বেলা ২ ঘটিকার সময় গোয়াইনঘাট প্রেসক্লাব হল রুমে গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হুমায়ুন জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিনের পরিচালনায় এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ। প্রধান অতিথি বক্তব্য সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন আগামী ২২শে জানুয়ারী গনমানুষের প্রিয় নেতা আগামী জাতির কর্ণধার জনাব তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন এবং হযরত শাহজালাল ও শাহপরান (রঃ) এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রচারনা শুরু করবেন। সেচ্ছাসেবক দলের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন ২২ শে জানুয়ারী আলিয়া মাদ্রাসা মাঠের জনসবায় সেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, তরিকুল ইসলাম ও উপজেলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রস্তুতি সভা শেষে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২২ শে জানুয়ারী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগমন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক প্রচার মিছিলে অংশ নেন। প্রচার মিছিল গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে শুরু করে গোয়াইনঘাট সবজি বাজার পয়েন্টে সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট