1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা! ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত। বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ  টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

হবিগঞ্জে ছাত্রদলের প্রস্তুতি সভা চলাকালে চাইনিজ কুড়ালসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। ‎হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলাকালে চাইনিজ কুড়ালসহ এক যুবককে আটক করেছেন
সেনাবাহিনী।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে সোমবার বিকাল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলছিল।
‎সভা চলাকালে কার্যালয়ের সামনে এক যুবকের সন্দেহজনক ঘোরাফেরা নজরে এলে উপস্থিত নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই যুবক অসংলগ্ন ও সন্দেহজনক কথা-বার্তা বললে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শার্টের ভেতর লুকানো অবস্থায় একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
‎পরবর্তীতে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যান। আটককৃত যুবক প্রিতম দাস (১৭) জেলার বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাসের ছেলে।
সেনাবাহিনী জিজ্ঞেসাবাদ শেষে হবিগঞ্জ সদর থানা আটককৃত যুবক কে হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর থানা পুলিশের সুত্রে যানা যায় আইনি ব্যবস্থা গ্রহণ করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট