1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার। রাজবাড়ীতে খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি। চুনারুঘাটের ঘনশ্যামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ  উদ্ধার,করেছে পুলিশ।  চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান। আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত । হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু। নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল।

রাজবাড়ীতে সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।

রাজবাড়ী-১ আসন:
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রতিনিধির হাতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম পান দাঁড়িপাল্লা প্রতীক।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু পান লাঙ্গল প্রতীক।
জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাসকে বরাদ্দ দেওয়া হয় গেলাপ ফুল প্রতীক।

রাজবাড়ী-২ আসন:
রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুন পান ধানের শীষ প্রতীক।
জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিযাজী পান শাপলা কলি প্রতীক।
স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু পান কলস প্রতীক।
গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ পান ট্রাক প্রতীক।
সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল পান ছড়ি প্রতীক।
জাতীয় পার্টির প্রার্থী শফিউ আজম খান পান লাঙ্গল প্রতীক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ আব্দুল মালেক পান হাতপাখা প্রতীক।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আজ রাজবাড়ী-১ আসন থেকে চারজন এবং রাজবাড়ী-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে প্রার্থীরা নির্বাচন আচরণবিধি মেনে নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন।”

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

অতুল সরকার/রাজবাড়ী প্রতিনিধি
২১/১/২০২৬-০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট