বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

শায়েস্তাগঞ্জে জনসভায় তারেক রহমান,এবারের নির্বাচন হবে ন্যায়পরায়ণতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

মীর দুলাল।।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে দেশের নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, অনেক তরুণ-তরুণী জন্মের পর আজও ভোট দেওয়ার সুযোগ পায়নি।

দেশের মানুষ এখন ভোট দিতে চায়, নিজের ভোট নিজে দিতে চায়। বিএনপি জনগণের সেই সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২৬)ইং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার কারণেই দেশ আজ নানা সংকটের মুখে পড়েছে। ভোটের অধিকার নষ্ট হলে রাষ্ট্রে জবাবদিহিতা থাকে না, আর জবাবদিহিতা না থাকলে দুর্নীতি, বেকারত্ব ও বৈষম্য ভয়াবহভাবে বৃদ্ধি পায়।

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা না যায়। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে ভোট দখলের নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে প্রবাসী পোস্টাল ভোটসহ বিভিন্ন কৌশলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

পাশাপাশি চা শ্রমিকসহ সব পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে ন্যূনতম জীবনযাপন নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, ধর্মীয় খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অবদান রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী চালু করা হবে।

আগামী ১২ তারিখের নির্বাচন হবে ন্যায়পরায়ণতার নির্বাচন, জনগণের নির্বাচন। জনগণের রায়ে সরকার গঠিত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। তিনি ভোটের দিন ফজর নয় তাহাজ্জুদের নামাজ আদায় করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews