1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

জাফলং চা বাগানে উচ্ছেদ অভিযান অপরাধ স্বীকার করে গফুরের মুছলেখা প্রদান 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মারুফ আহমদ উপজেলা স্টাফ রিপোর্টার।
গোয়াইনঘাট,সিলেট।

সিলেটের গোয়াইনঘাট জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপর থেকে জাফলং চা বাগান ৯নং সেকশন চাউরাখেল মৌজায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রুবেল দাস, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই হান্নান সহ পুলিশ সদস্যবৃন্দ, জাফলং চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল গফুরের অবৈধ ভাবে নির্মাণ করা দুটি ঘর দখল মুক্ত কর প্রশাসন।
গফুর মিয়াকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করে মুচলেকায় উল্লেখ করেন, আমি গফুর মিয়া, পিতা-আব্দুল জব্বার, সাং-ভিত্রিখেল, থানা- গোয়াইনঘাট, সিলেট এই মর্মে মুচলেকা সম্পাদন করছি যে, আমি জাফলং চা বাগানের ৯ নং সেকশনের চাউরাখেল মৌজাস্থিত সরকারি খাস জমিতে অবৈধভাবে দুইটি ঘর নির্মাণ করেছিলাম, যা সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট এর নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্য, চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ কাঠামো নির্মাণ করে আমি অপরাধ করেছি। উপস্থিত স্বাক্ষীর সম্মুখে আমি দোষ স্বীকার করিয়া অত্র মুচলেকা সম্পাদন করিলাম। তিনি অঙ্গিকার করে বলেন, ভবিষ্যতে কখনও সরকারি জমিতে অবৈধ কাঠামো, স্থাপনা নির্মাণ করবেন না এবং সর্বদা আইন মানিয়া চলবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট