রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬ ) বর্ণাঢ্য আয়োজনে জেলা বিএনপির উদ্যোগে পৌর পার্কে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়। উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের জন্য শহরের মূল সড়কে শোভাযাত্রা, সমাবেশ ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংসদীয় আসন – ২ এর মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর , গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান। এছাড়া জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভায় বিপুল সংখ্যক বিএনপি’র সমর্থক ও নেতা কর্মীদের পদচারনায় আলোচনা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমর্থক ও নেতা কর্মীরা মাথায় টুপি পড়ে করতালি দিয়ে আনন্দ উচ্ছ্বাসে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে এই দিনটিকে উদযাপন করেন। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক রফিকউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা । আজকে এই দিনে তাঁকে স্মরণ করতে পেরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর শুদুর প্রসারী কর্মপরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি আজ ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন , শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে গণউপুযোগী বৃহত্তম গণতান্ত্রিক দলে পরিণত করা সক্ষম হয়েছে। বিএনপির আহবায়ক রফিকউজ্জামান বলেন , বিএনপি একটি বৃহত্তম গণতান্ত্রিক দল। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দলীয় ভাবমূর্তি রক্ষা করে সাধারণ মানুষের মন জয় করতে হবে। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি , সাধারণ সম্পাদক , স্বেচ্ছাসেবক দলের সভাপতি , সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। নির্ধারিত আলোচনার শেষে সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শেষ করেন এবং প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপনে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews