রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ সাত করাতকল কে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় ৭টি করাতকলের লাইসেন্স না থাকায় সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া ও জব্দ করা হয়েছে কাঠ এবং করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে চুনারুঘাট উপজেলার শানখলা বাজার ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযা পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

প্রশাসনের সুত্রে যানা যায়, চুনারুঘাট উপজেলা একটি পাহাড়ি অঞ্চল। যে কারণে এই অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে বহু অবৈধ করাত কল।

এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ করাত কল বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

একই সঙ্গে অবৈধ করাত কল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা,ও বন্ধ ঘোষণা করার পরেও কেউ অবৈধ করাতকলের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews