বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন হবিগঞ্জের আজমিরীগঞ্জে সন্তানের হাতে পিতা খুন ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর পুটিয়া ইউনিয়নে ১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন। চুনারুঘাট থানার এএসআই অতনু বনিক ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল। গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত” নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা  মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ। নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত: গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
Title :

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ শহরে আয়োজিত এক কনসার্টে ‘শেখ হাসিনা’র নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। অনুষ্ঠানে গায়ক নোবেল গান পরিবেশনের আগে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেয় উপস্থিত কিছু দর্শক।

এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার দেখায় সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews