বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বানিয়াচংয়ে গভীর রাতে মোটরসাইকেল চুরি, পুলিশের তৎপরতায় টহলে উদ্ধার।

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গভীর রাতে সংঘটিত একটি মোটরসাইকেল চুরির ঘটনা পুলিশের দ্রুত ও দায়িত্বশীল তৎপরতায় ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা একটি বাড়ির মেইন গেট ও বসতঘরের মূল গ্রিলের তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক বানিয়াচং উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম।

তাঁর বাড়ি উপজেলার যাত্রাপাশা গ্রামে অবস্থিত। ঘটনার সময় কুন্ডুরপাড় এলাকায় নিয়মিত রাতের টহলে থাকা পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা মোটরসাইকেলটি নিয়ে যেতে ব্যর্থ হয়ে রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে টহলরত পুলিশ টিমের সদস্য এসআই মুশতাকের সহযোগিতায় মোটরসাইকেলটি উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। পরদিন শনিবার (১০ জানুয়ারি) সকালে মোটরসাইকেলের মালিক থানায় উপস্থিত হলে বানিয়াচং থানার তদন্ত কর্মকর্তা ওসি কবির হোসেন ও এসআই মিজানের তত্ত্বাবধানে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি তাঁর নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বানিয়াচং থানা পুলিশ নিয়মিত রাতের টহল জোরদার করেছে। যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো ধরনের ছাড় দেব না।”

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মাওলানা শহীদুল ইসলাম ও তাঁর পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে রাতের টহল ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে চুরি প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকার প্রশংসা করেন তারা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews