1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে দিনভর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক্টর, বালু উত্তোলনের ১০টি মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান।
ইউএনও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ও জারুলিয়া, আহম্মদাবাদ ইউনিয়নের বাশতলা-কোটবাড়ি এবং রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁওসহ বিভিন্ন স্থান ও নদীসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর, ১০টি মেশিন এবং বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে আলাপ ও সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের নামের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
এ ছাড়া ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে আমকান্দি এলাকার মোঃ আব্দুল হকের ছেলে মোঃ অলিউর রহমান সোহাগকে (৩০) দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে নয়জনকে আসামি করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট