1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন।

দিনাজপুর ৬ আসনের ধানের শীষ প্রার্থী ডঃ জাহিদ হোসেন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট ৬ আসনের ধানের শীষ প্রার্থীর অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং চিকিৎসক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও।
এর আগে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন ( আবু জাফর মোহাম্মাদ জাহিদ হোসেন) ১৯৬০ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁও এ জন্ম গ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে। পিতা মরহুম মোঃ জাফর আলী সরকার ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী। তিনি বিভিন্ন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেন এবং উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাকালীন প্রদান শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার মাতা বেগম জেবুন নেসাও একজন শিক্ষিকা ছিলেন।
তিনি গফরগাঁও এবং ময়মনসিংহ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অফ পিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ হতে এফসিপিএস ডিগ্রি, ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইউরোলজিতে এমএস ডিগ্রী, ২০০৪ সালে কলেজ অফ ফিজিমিয়ানস্ এন্ড সার্জনস্, পাকিস্থান হতে এফসিপিএস এবং ২০০৬ সালে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস্, এডিনবার্গ, যুক্তরাজ্য হতে এফআরসিপি ফেলোশিপ অর্জন করেন।
তিনি ১৯৭৯ সালে ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশ করেন এবং ময়ূখ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য হিসাবে তার জাতীয়তাবাদী রাজনীতিতে অংশগ্রহণের পর সরকারি চাকুরিতে যোগদানের কারণে সরাসরি রাজনীতিতে জড়িত না থেকে তিনি পেশাগত রাজনীতিতে আত্মনিয়োগ করেন।
তিনি ১৯৮৯ সাল হতে ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর সাথে জড়িত এবং ১৯৯৮ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৪ বার মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি ২০০৫ সাল হতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি’র সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সাল হতে উক্ত পরিষদের আহ্বায়ক -এর দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মাননীয় চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট