বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলিফ সিয়ামের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলিফ আহমেদ সিয়ামের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারতে যান তিনি। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম বলেন, জুলাই আন্দোলনে শহীদ আলিফ আহমেদ সিয়াম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক সাহসী প্রতীক। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। শহীদ হওয়ার পর তিনি শহীদের বাবাকে এক লাখ টাকা সম্মাননা দিয়েছেন বলেও উল্লেখ করেন।

এম এ এইচ সেলিম বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভুলতে পারি না। তারা দ্বিতীয়বার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।

এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বাগেরহাটে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৯ জনের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
কবর জিয়ারতের সময় শহীদের বাবা, স্বজন, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews