বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নির্বাচনে জনগণ চাঁদাবাজদের লালকার্ড দেখাতে প্রস্তুতি

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত ও এনসিপি সহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন, সাধারণ মানুষ এবার ব্যালটের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালকার্ড দেখিয়ে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মাটি আর কোনো দখলবাজ বা চাঁদাবাজের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে।

সিরাজুল মামুন দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, সাধারণ ভোটাররা দীর্ঘদিনের শোষণ থেকে মুক্তি চায়। নির্বাচনের দিন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে চাঁদাবাজ, সন্ত্রাসী সহ সব অপশক্তিকে ‘লাল কার্ড’ দেখিয়ে মাঠ থেকে বিদায় করবে।

সমাজ সংস্কারে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এবং আসন্ন নির্বাচনে চাঁদাবাজমুক্ত শহর গড়তে তাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সিরাজুল মামুন বলেন, “ইসলামে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব কেবল পুরুষের নয়, বরং নারী-পুরুষ উভয়ের ওপর সমানভাবে অর্পিত হয়েছে।” নারীরা সচেতন হলে সমাজ থেকে অন্যায় দূর করা সহজ হয়।

তিনি নারীদেরকে সবার আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিকে ইসলামের এই সুমহান বার্তা পৌঁছে দিতে এবং একটি শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে সৎ প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান।

২৪ জানুয়ারি ২০২৬, শনিবার বিকাল তিনটায় ঘাড়মোড়া হাজী নাসিরুদ্দিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জামায়াতের মহানগর জয়েন্ট সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, প্রমুখ৷

মোহাম্মদ নাজির খান
,নারায়ণগঞ্জ প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews