1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা! ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত। বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ  টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

লাখাইয়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অপারেশন ডেভিলহান্ট ফেজ টু অভিযানে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে ৩নং মুড়িয়াউক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাউছার আহমেদ (৪০)।

সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র সঙ্গীয় এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই মোঃ আবু কাউছার ও সঙ্গীয় পুলিশ ফোর্স ও নাসিরনগর থানা পুলিশের সহায়তায় রবিবার (২৫ জানুয়ারী) নাসিরনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974 এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ কাউছার আহমেদ (৪০) কে গ্রেফতার করা হয়।

লাখাই থানার (ওসি) মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নাসিরনগর থানা এলাকা হইতে নাসিরনগর থানা পুলিশের সহায়তায় মোঃ কাউছার আহমেদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট