1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৭টার দিকে পৌরশহরে উত্তর দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ -ধর্মপাশা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার

যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদে আজ বুধবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে মোহনগঞ্জ -ধর্মপাশা৷ সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। সকাল ৭টার দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে আটক করা হয়।

এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় আটক সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট