বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ঔষুধের সঠিক প্রয়োগ ও রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। হাসপাতালের বিভিন্ন ওয়াড, প্যাথলোজি বিভাগ, স্টোররুম, ঔষুধ বিতরণ ব্যবস্থাপনা ও রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ব‍্যাবস্থাপত্রে উল্লেখিত সব ঔষুধ তারা সঠিকভাবে পাচ্ছেন না। এ সময় হাসপাতালের ঔষুধের মজুত ও বিতরণসংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হলে, তাতে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি আদায়ের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযানে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ, সহকারী পরিদর্শক মোঃ শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাস জানান, অভিযানকালে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদক টিম কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

(অতুল সরকার, জানুয়ারি ৩০, ২০২৬)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews