বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কুমিল্লা জেলার লালমাইয়ে ‘রওনাকে রমজান সিজন–২ এর অডিশন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

৩০/০১/২৬রোজ শুক্রবার দুপুর ২টায় আলোর দিগন্ত প্রযোজিত ও নাসির উদ্দিন ফাউন্ডেশন নিবেদিত রওনা কে রমজান সিজন–২এর লালমাই উপজেলা পর্যায়ের অডিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

কুমিল্লা জেলা দক্ষিণের লালমাই উপজেলার বাগমারা আল মোকাররম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সর্বমোট ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এ অডিশনে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতা কেন্দ্রটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, অডিশন শেষে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগীদের সিলেকশন রাউন্ডের জন্য নির্বাচিত করে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে আলোর দিগন্ত কালচারাল টিমের উপদেষ্টা জনাব মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব ও জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ উল্লাহ সাহেবের উপস্থিতির পাশাপাশি প্রধান উদ্যোক্তা জনাব অধ্যক্ষ মাসুম বিল্লাহ মুহাজির, জনাব হাফেজ শামিম আহমাদ, মাওলানা মুফতি রাফী মাহমুদ, জনাব মাওলানা হাফেজ আহসান হাবীব, হাফেজ হাসিব মুজ্জাম্মিল, জনাব হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ এবং মাওলানা লোকমান গাজীসহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার সম্মানিত ওস্তাদগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সম্মানিত বিচারকবৃন্দ প্রতিযোগীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, রওনা কে রমজান সিজন–১ এর মাধ্যমে প্রতিভাবানদের খুঁজে বের করে একটি সুস্থ ও নৈতিক সাংস্কৃতিক চর্চা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আলোর দিগন্ত কালচারাল টিমের সংশ্লিষ্টরা। উক্ত অডিশন প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল বরুড়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নূরুল কুরআন মাদ্রাসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews