বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে রাতের আঁধারে টমটম চালক কাশেম (৩৩) হত্যা মামলার মূল আসামী এমরান মিয়া (৩০) গ্রেফতার করেছে পিবি আই হবিগঞ্জ।

বাহুবল থানার মামলা নং- ০৬, তারিখ-০৯/০৭/২০২৫খ্রিঃ, জিআর নং- ১০৫ (বাহু); ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। আসামি : অজ্ঞাত।

উল্লেখিত মামলাটি পিবিআই হবিগঞ্জ ছায়াতদন্তপূর্বক ১০/০৮/২৫ খ্রি: তারিখে অধিগ্রহণ করে।
গতকাল (০৩/০২/২৬ ইং তারিখ ১.৩০) ঘটিকায় সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্ট এলাকার অভিযান চালিয়ে পলাতক অবস্থায় আসামি এমরান মিয়া (৩০), পিতা: দরবেশ আলী, গ্রাম: লামাতাসি, থানা: বাহুবল, জেলা হবিগঞ্জকে গ্রেফতার করে পিবিআই হবিগঞ্জের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন মামলার আইও পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল, এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন, ও ড্রাইভার কং/আজিম মোল্লা।
সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছে পিবিআই।

দীর্ঘদিন সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো পলাতক আসামি এমরান মিয়া।

ভিকটিম কাশেম হত্যাকাণ্ডে এমরানের সহযোগী গ্রেফতারকৃত ফারুককে কিছু দিন আগে রিমান্ডে এনে পিবিআই কাশেম হত্যাকাণ্ডে মূলহোতা এমরানের সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে কিন্তু আসামি এমরান সিলেটসহ অন্যান্য জায়গায় অবস্থান করতে থাকে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে পিবিআই আসামি এমরানের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ ইতোমধ্যে সংগ্রহ করে ফেলেছে। গ্রেফতারকৃত আসামি এমরানের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

দীর্ঘদিন পর পলাতক আসামি এমরানের গ্রেফতারে ভিকটিম কাশেমের পরিবার ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে আশাবাদ ও পিবিআই এর প্রতি আস্থার বিষয়টি ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews