1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা! ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত। বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ  টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ অদ্য ৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের উত্তর বাগহাটা গ্রামের জাকির মিয়া ও কাউসার মিয়া। এসময় তাদের কাছ থেক ১৪৯ রাউন্ড তাজা পিস্তলের গুলি,১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা,১০টি মোবাইল ফোন এবং ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,শুক্রবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উত্তর বাগহাটা গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা জাকির ও কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হন যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ,ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নরসিংদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে । তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট