শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর- তিন শিবপুরে উপজেলা পুটিয়া বাজার সংলগ্ন আশা ব্যাংক এর পাশের মাঠে অদ্য ৯ ফেব্রুয়ারি সোমবার ২০২৬ ইং বিকেলে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠকটি জনসভার রূপান্তরিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নরসিংদী- তিন শিবপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেন,আজ থেকে ৯৮ বছর আগে পুটিয়া ইউনিয়নে একজন এমপি ছিলেন মাওলানা আঃ আজিজ সাহেব। উনার বাড়ি ছিল পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী গ্রামে। ৯৮ বছর পর আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের মাঝে এসেছি ধানের শীষ মার্কা নিয়ে । আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি রাস্তাঘাট, স্কুল ,কলেজ, মসজিদ ,মাদ্রাসা সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ড আপনাদেরকে সাথে নিয়ে করিব ইনশাল্লাহ। আমি আপনাদের কে সাথে নিয়ে আমার জীবন দিয়ে চেষ্টা করিব,বেকার মুক্ত,সন্ত্রাস ও মাদকমুক্ত শিবপুর উপজেলা উপহার দিতে। বিশেষ করে পুটিয়া ইউনিয়ন ও আইয়ূব পুর ইউনিয়নে আমার কোন দল নেই, সবাই আমার লোক,কেউ আমার ভাই ,কেউ আমার বোন,কেউ আমার চাচা,চাচি , কেউ আমার বন্ধু,কেউ বিএনপি করে,কেউ জাতীয় পার্টি করে,কেউ জামাত করে সবাই আমার লোক। সেই কারণে আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে শিবপুর উপজেলা যারা বিএনপি করেন সবাই আমার সাথে আছেন। পুটিয়া,আয়ুব পুরে আমার কোন দল নেই, সভাই আমার লোক আমার সাথে আছেন আমার সাথে থাকবেন,আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিবেন ইনশাল্লাহ। আমি সাদা বুঝি না, কালো বুঝি না, ধনী বুঝিনা,গরিব বুঝিনা ,সবাই সকল ভেদাভেদ ভুলে ,আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসাবে আগামী ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। মোঃ বাদল সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিছ রিকাবদার, তোফাজ্জল হোসেন (সাবেক চেয়ারম্যান) আলহাজ্ব খোরশেদ আলম সরকার,ডাক্তার বাচ্চু মোল্লা, জহিরুল হক শাহীন মোল্লা, সঞ্চালনা করেন কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আমিন মোরতুজ মোল্লা ,ফাইজুল সরকার খন্দকার এমদাদুল হক, মোঃ বাদল মিয়া, মোসাম্মৎ সাহানাজ বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন আব্দুল জলিল মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, চাকুরিজীবী সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews