শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি:

বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষ নিরাপদে থাকবে। বিএনপির হাতেই এদেশ নিরাপদ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি জনপ্রিয় দল হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে। এদেশের মেহনতী মানুষের উন্নয়নে বিএনপিকে বিপুল পরিমান ভোট দেবে ইনশাল্লাহ। সোমবার ৯ ফেব্রুয়ারি পড়ন্ত বিকেলে রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে রাজশাহী-১ (তানোর-গাদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে হ্যাঁ এবং ধানের শীষে ভোট দেবেন। ১৭ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড ও প্রান্তিক কৃষকের কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেক কার্ডধারী ব্যক্তি প্রতি মাসে নগদ টাকা পাবেন এবং কৃষকরা বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন। এই কার্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর। এছাড়াও নির্বাচনি এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করারও প্রতিশ্রুতি দেন মেজর শরীফ উদ্দিন। তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন। তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও দলের সভাপতি মোমিনুল হক মমিন এবং উপজেলার বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা প্রমুখ। উক্ত জনসভায় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও কয়েক হাজার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews