বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নব নির্বাচিত এমপি এস এম জিলানীর সহিত কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস ,জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে গোপালগঞ্জ -০৩ আসনের মাননীয় এমপি মহোদের সহিত আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শ ও নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এস এম জিলানী ।
এ সময় তিঁনি বলেন, যে সমস্ত উন্নয়ন প্রকল্প গুলো চলমান রয়েছে সেগুলো গুণগত মান ঠিক রেখে দ্রুত শেষ করতে হবে । পাশাপাশি যে সমস্ত এলাকাগুলি অবহেলিত রয়েছে সেসব এলাকা চিহ্নিত করে দ্রুত উন্নয়নের আওতায় নিয়ে আসতে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনরকম অনিয়ম সহ্য করা হবে না। আমরা চাই সকলের সার্বিক সহযোগিতায় একটি জনবান্ধব প্রশাসন তৈরির মাধ্যমে সম্মিলিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে । আশা করি আপনারা আমাদের সরকারের পরিকল্পনা স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করবেন । উপজেলা প্রশাসনের নিকট থেকে নাগরিক সেবা পেতে সাধারণ মানুষ যেন কোন প্রকার ভোগান্তির শিকার না হয় , সেদিকে লক্ষ্য রাখতে হবে । মতবিনিময় সভার সম্মানিত সভাপতি কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাগুতা হক বলেন, আপনার পরামর্শ ও সরকারি নির্দেশনা মেনে সকলে একসঙ্গে কোটালীপাড়া উপজেলার মানুষের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করব এক্ষেত্রে কোন ব্যর্থয় ঘটবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমপি মহোদয়কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি যে সমস্ত প্রকল্পে অর্থের বরাদ্দ ঘাটতি রয়েছে দ্রুত বরাদ্দ দেওয়ার জন্য এমপি মহোদয়কে অনুরোধ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews