
পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
আজ রবিবার (৮ মার্চ২০২৬) গোপালগঞ্জ জেলায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক( অতিরিক্ত) এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও উপসচিব জনাব আরিফ – উজ -জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হাবীবুল্লাহ ও জেলা পরিষদের প্রশাসক অমিত কুমার দেব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক লাকসান লাকি প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে এগিয়ে আষাঢ় আহ্বান জানান। নারীরা আজকাল অনেক এগিয়ে উল্লেখ করে বক্তারা বলেন , পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে নারীরা ভূমিকা রেখে যাচ্ছেন তাই নারীদের যথাযথ মর্যাদা দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন ।