1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বিজিবি অভিযানে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী। ঝিনাইদহ ছাত্রদলের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের পানি-বিস্কুট বিতরণ। অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

পলাশচন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বরাসুর গ্রামে পরকীয়া প্রেমিকের সহিত নিজের স্ত্রীকে রবিবার ( ২০ এপ্রিল ২০২৬) দাঁড়িয়ে থেকে বিয়ের ব্যবস্থা করেন।

জানাযায়, বরাশুর গ্রামের আলম চৌধুরীর স্ত্রী ৩ সন্তানের জননী রিনি বেগম (২৮) এর সাথে ফেসবুকের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের হানিফের ছেলে জাহাঙ্গীর (২৭) এর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। আলম আগে থেকেই স্ত্রীর প্রতি এ নিয়ে সন্দেহ ছিল।

রবিবার রাতে আলম তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত ৯টার দিকে আলম বাড়িতে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। ধরা পড়ার পর রিনি তার স্বামীর সাথে সংসার করতে না চেয়ে প্রেমিকের সাথে সংসার করতে চায়।

পরে আলম স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দেয়। বিয়ের পর রাতেই আলম নিজেই তাদেরকে লক্ষীপুরের উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট