1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ। রাজবাড়ীতে খাল খনন পরিদর্শন,বৃক্ষরোপণ,অনুষ্ঠানে জেলা প্রশাসক। র‍্যাবের তিন সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ ৫জন আটক কোটালীপাড়ায় ০৩ দিন দিনব্যাপী সুকান্ত মেলার আয়োজন।  আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় হাম-রুবেলা টিকাদান শতভাগ নিশ্চিত করার নির্দেশ। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারের অভাবে স্বাস্থ্যসেবা বিঘ্নিত ঘোড়াঘাটে সুলভ মূল্যে টায়ার সেবা দিচ্ছে ‘বাবার দোয়া সামিয়া টায়ার হাউস। বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা মনিরুজ্জামান ফারুক নিহত। চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান। করতোয়ার তীরে তাবু টাঙিয়ে বিশাল জুয়ার আসর আতঙ্কে এলাকাবাসী, নিরুপায় পুলিশ।

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।  হবিগঞ্জ সিলেট সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে জেলার যোগাযোগ ব্যবস্থা।

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী।

বিশেষ করে মৌলভীবাজার ও সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

স্থানীয় সুত্রে যানা যায় মঙ্গলবার সকাল থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী জরুরি প্রয়োজনে টার্মিনালে এসে বাস না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জরুরি কাজে সিলেটে যাওয়ার জন্য সকালে বের হয়েছিলাম। কিন্তু এসে দেখি কোনো বাস চলছে না। এখন বিকল্প গাড়িও সহজে পাওয়া যাচ্ছে না, আর পেলেও কয়েকগুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সুত্রে যানা যায়
মৌলভীবাজার এলাকায় চলাচলকারী বাসে হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলতে পারে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট