রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা প্রদান। চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। মকসুদপুরে সংসদ সদস্য সেলিমের গাড়ির বহরে যাত্রীবাহী বাসের ধাক্কা। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েসন মোহনগঞ্জ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৮০ শিক্ষার্থী। লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার। নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। পেট্রোলবোমার অভিযোগ সত্য নয়, শর্টসার্কিট থেকে আগুন, ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন -ওসি গোপালগঞ্জে জেলা পরিষদে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দিল ছাত্রলীগ।
Title :

চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা প্রদান।

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মীর দুলাল। ।হবিগঞ্জের চুনারুঘাট বাজারের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে চুনারুঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে হাজী আঃ কদিরের ছেলে রিয়াজ মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে কাওছার লতিফ মিয়ার ছেলে সাকিব মিয়াকে একই আইনের ৫১ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews