রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা প্রদান। চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। মকসুদপুরে সংসদ সদস্য সেলিমের গাড়ির বহরে যাত্রীবাহী বাসের ধাক্কা। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েসন মোহনগঞ্জ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৮০ শিক্ষার্থী। লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার। নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। পেট্রোলবোমার অভিযোগ সত্য নয়, শর্টসার্কিট থেকে আগুন, ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন -ওসি
Title :

মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার দায়ে নাজিমুর রহমান জুয়েল নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার আদাঐর
ইউনিয়নের শিলনদিয়া ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাজিমুর রহমান জুয়েল উপজেলার আদাঐর ইউনিয়নের হাড়িয়াখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শিলনদিয়া ব্রিজের দক্ষিণ পাশের উর্বর ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল।

এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নাজিমুর রহমান জুয়েলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews