রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা প্রদান। চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। মকসুদপুরে সংসদ সদস্য সেলিমের গাড়ির বহরে যাত্রীবাহী বাসের ধাক্কা। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েসন মোহনগঞ্জ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৮০ শিক্ষার্থী। লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার।
Title :

গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি।

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব কর্মসূচিতে হামলা চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতার বাসাবাড়ি, কার্যালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে অন্যত্র বদলি করা হয়েছে।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চলে, যা চলাকালে পুরো শহর মিছিলকারীদের দখলে চলে যায়। রামদা, কাতরা, ফুলকুচির মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও লগি-বৈঠা নিয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা শহরের পার্ক ও বিসিক এলাকায় এসে জমা হন। সেখান থেকে অস্ত্র হাতে শহরজুড়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সেখানকার তালা খুলে দেন।

বিক্ষোভের একপর্যায়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ, এফএনএফ সুপার শপের গ্লাস এবং বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে ছাত্রদল নেতা রানা মোল্লার অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া, আওয়ামী লীগ সরকারের পতনের পর যে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ রাখা হয়েছিল, সেটির নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেয় বিক্ষোভকারীরা। অন্যদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে ফেলে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখা ব্যানার লাগিয়ে দেওয়া হয়।

শহরের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির মধ্যেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মিছিল-বিক্ষোভ করতে দেখা যায়।

অন্যদিকে, বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন। এই মিছিল চলাকালে বিএনপি সমর্থিত তিনজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পর এক যুবদল নেতার কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় এবং স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews