মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এ কে আজাদ, স্টাফ রিপোর্টার।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে দুটি অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখা যায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিছনাকান্দি পর্যটন এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে দুটি অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি-৪৮-এর অধীন বিছনাকান্দি বিওপির টহল দল।

আটকের পর তাঁকে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে বিজিবির হেফাজতে রাখা হয়। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা পর দুই দেশের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমেদ।

এদিকে, বিএসএফ সদস্য আটকের পর বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়। তবে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews