1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা। যৌতুক নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার ঘোড়াঘাটে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা। তেল বাজার থেকে উধাও এবং জ্বালানি তেলে নৈরাভোজ্যজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১দলীয় ঐক্যের লিফলেট বিতরণ। হবিগঞ্জের কালীগাছতলায় সেনাবাহিনীর অভিযানে চাঁদা উত্তোলনের দায়ে ৩জন আটক। কাকাইলছে মাহতাবপুরের রাস্তার বেহাল অবস্থা,পাকাকরণের দাবি এলাকাবাসীর। পাংশায় পেঁয়াজ ব‍্যাবসায়ীর ১ লক্ষ টাকা ছিনতাই। তানোরে মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট ইউনিয়ন পর্যায়ের ফুটবলে সেরা টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পাইকগাছায় দেলুটির ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ ভাংগনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আতংকে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সোলাদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন। বুধবার সকালে দু-শতাধিক লোক ঝুকিপূর্ণ প্রায় এক কিলোমিটার বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়। উপজেলার দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামের শিবসা নদীর তীরে ওয়াপদার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপ বৃদ্ধি পেলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে ইউনিয়নের ৫ টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। ১১ সহস্রাধিক লোক পানি বন্দি হওয়ার আতংকে সোলাদানা ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যানে দ্বারস্থ হয়। সম্প্রতি সাবেক এ চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কালিনগরের বাঁধ মেরামত করা হয়। যাতে ১৩ টি গ্রাম পানিবন্দির কবল থেকে রক্ষা পায় । এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের শুরু করা হয়েছে বলে সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক এ প্রতিনিধিকে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট