মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা
Title :

সিলেট সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় ৫ বাংলাদেশী নাগরিক আটক!

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত তেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির হাতে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

আটককৃত ব্যক্তিরা সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার পান্ডার গাও গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মনির হোসেন (২৬),গিরিস নগর গ্রামের কাজী লক মিয়ার ছেলে মোঃ সবুজ নিয়া (২৮), লুল্লার চর গ্রামের নূর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), ব্রাহ্মণ গাঁওর আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন(১৮), শাল্লা থানার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে সালেক নূর(৩৯)।

শনিবার বিকেল পাঁচ টায় ৫ জন বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আসার সময় সীমান্ত পিলার ১২৭৯/ এমপি এর নিকট স্থানীয় জনগণের সহায়তায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপির টহলদল কর্তৃক আটক করা হয়। তার মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড দুইটাই আছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই সুনামগঞ্জ জেলার অধিবাসী। কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে ভারতে গমন করেছিল এবং অদ্য ভারত হতে বাংলাদেশে ফেরত আসার সময় সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গ্রেপ্তার হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews