সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

গোপালগঞ্জের সাংবাদিক কবিরকে প্রাননাশের হুমকি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : আলোচিত রাবেট হত্যা মামলার আসামীরা দৈনিক জবাবদিহি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলীকে প্রাননাশের হুমকি প্রদান করেছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে রাবেট হত্যাকারি ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার দিপু সাহাকে সাথে নিয়ে সুব্রত সাহা বাপ্পি নামে একজন সদর উপজেলা পরিষদ কার্যালয়ের তথ্য আপার অফিসের মধ্যে দাঁড়িয়ে উচ্চস্বরে সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলীকে বলেন, তোর কল্লা ফেলে দেয়া হবে। তুই আর বাঁচতে পারবিনা। তোকে আমরা দেখে নেবো। এসময় তিনজন তথ্য আপাসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন সুব্রত বাপ্পিকে সংযত আচরণ করার অনুরোধ করলেও তিনি তা আমলে না নিয়ে চিৎকার করতে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলী বলেন, আমি তথ্য সংগ্রহের প্রয়োজনে তথ্য আপার অফিসে যাই গতকাল দুপুরে। সেখানে আগে থেকেই রাবেট হত্যাকারী দিপু সাহা এবং সুব্রত বাপ্পি উপস্থিত ছিলেন। আমাকে দেখে সুব্রত বাপ্পি অসংলগ্নভাবে জোরে জোরে বলেন, আপনি পরে কথা বলবেন। আমরা আগে কাজ সারবো। আমি তখন চেয়ারে বসে অপেক্ষা করতে থাকি। কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে সুব্রত বাপ্পি আমাকে ঠেলাধাক্কা দিতে শুরু করে এবং বাজে মন্তব্য করতে থাকে। আমি প্রতিবাদ করলে সুব্রত বাপ্পি আমাকে হুমকি দেন আমার কল্লা ফেলে দেয়ার কথা বলে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আমি বর্তমানে আতংকিত। ওরা রাবেটকে হত্যা করেছে তার বাড়ীর সামনে। তারপরেও ওরা ধরাছোঁয়ার বাইরে। আমি সুব্রত বাপ্পি ও দিপু সাহার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উল্লেখ্য ইতিপূর্বে সুব্রত সাহা বাপ্পি গোপালগঞ্জ থানা পুলিশের হাতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার হন।
সাংবাদিক কবিরকে প্রাননাশের হুমকি প্রদান করায় প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষে মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে সুব্রত সাহা বাপ্পি ও দিপু সাহাকে সত্ত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews