বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার নরসিংদীর জেলায় সচেতন-মহলে নিন্দা। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় তারেক কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০নেতার বিরুদ্ধে মামলা দায়। হবিগঞ্জে রশিদপুরে ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
Title :

মাহমুদউল্লাহ-তামিমকে ছাড়িয়ে শীর্ষে নাজমুলরা

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্টস কাপে জাতীয় দলের দুই তারকা অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেল নাজমুল হোসেন শান্তর একাদশ। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে শান্ত একাদশ।

নিজেদের প্রথম ম্যাচে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দলকে চার উইকেটে হারায় শান্ত একাদশ। ওই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানে অলআউট হয় রিয়াদরা। জবাবে ৫৩ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে শান্তরা।

দ্বিতীয় ম্যাচে অবশ্য সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শান্তরা। তামিম ইকবালদের করা ২২১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭৯ রানে অলআউট হয়ে ৪২ রানে হেরে যায় শান্তরা।

শনিবার নিজেদের তৃতীয় ম্যাচেও মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের বিপক্ষে দাপুটে জয় পায় শান্ত একাদশ।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফিফ হোসেন ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে শান্ত একাদশ।

দুর্ভাগ্য জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনের। ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলেও মাত্র দুই রানে জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১০৮ বলে ১২টি চার ও এক ছক্কায় ৯৮ রান করেন আফিফ। ৯২ বলে ৫২ রান করেন মুশফিকুর রহিম। তবে মারকাটিং ব্যাটিং করেন ইরফান শুক্কর। ৩১ বলে চারটি বাউন্ডারি আর দুই ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন তিনি।

জবাবে ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহী ও নাসুম আহমেদের তোপের মুখে পড়ে ১৩৩ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ। ১৩১ রানের বিশাল জয় পায় শান্ত একাদশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews