1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামপালে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, রহমানের ৩১ দফার রূপরেখা বাস্তবানে আমরা কাজ করছি। দেশে বিচার বিভাগের সংস্কার করে স্বাধীন বিচার বিভাগ বাস্তবান করতে হবে। গণতন্ত্র ফেরাতে ৩১ দফার মধ্যে সবকিছুই তারেক রহমান উল্লেখ করেছেন। হানাহানি, মারামারি ও বিভেদের রাজনীতি পরিহার করতে হবে। শিক্ষা ব্যাবস্থা ঢেলে সাজাতে হবে। প্রকৃত মেধাবীদের শিক্ষকতায় আনলে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হবে। তাদের ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে হবে। দুর্ণীতি একটি গর্হিত অপরাধ এটা থেকে তাদের বিরত রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, সুখি, সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মানে নারী পুরুষ সবাাইকে একসাথে কাজ করতে হবে। তারেক রহমান বলেছেন দল ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। যাতে করে মায়েরা সাচ্ছন্দে জীবন যাপন করতে পারে। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, ঘের দখল, জমি দখল করলে দলের যে কোন পর্যায়ের নেতা-কর্মী হোক না কেন কারো কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। মোংলা বন্দর, ইপিজেড, শিল্প কারখানা সচল করে এ এলাকার মানুষের কর্মসংস্থান করা হবে। তারেক রহমানের প্রতি পূ্র্ণ আস্তা রেখে তার নির্দেশনা মানতে হবে। শনিবার বিকেল ৪ টায় উপজেলার শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসা মাঠে বিশাল জনসভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাইনতলা ইউনিয়ন বিএনপি’ নেতা মীনা তালুকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট