শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

সিলেটের সীমান্ত থেকে ১কোটি ৭৫ লক্ষ টাকার ভারতীয় চোরা চালান আটক!

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। রোববার ১৫ ডিসেম্বর দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি ডিবিরহাওর, উৎমা, লবিয়া বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং মোটরসাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১,৭৫,৬১,৩২০.০০ (এক কোটি পঁচাত্তর লক্ষ একষট্টি হাজার তিনশত বিশ) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews