1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

সিলেটে ছাত্র-জনতার উপর হামলায় ৬৩ জনকে আসামি করে মামলা দায়! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

গত বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন মোগলাবাজার থানার আলমপুর মনিপুর গ্রামের কামাল হোসেন রুস্তুমের পুত্র আশিকুর রহমান ইমন (১৯)।

মামলায় উল্লেখ করা হয়- গত ৩ আগস্ট বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী চলাকালে নগরীর সিলেট চৌহাট্টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র হামলায় বাদী গুরুতর আহত হন। দফায় দফায় ৫ বারের অধিক সময় হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছে। থানায় মামলা না নেয়া আদালতে মামলা করেন সেদিন গুরুতর আহত মামলার বাদী আশিকুর রহমান ইমন (১৯)।

মামলার আসামীগণ হলেন- ১। সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০), ২। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ (৩৫), ৩। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭), ৪। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), ৫। জেলা ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ নাই”য়ম (২৫), ৬। আমিনুল ইসলাম শিপলু (২৭), ৭। কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা সাদেক আহমেদ তাহের (২২), ৮। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো: নাইমুর রহমান (২৪), ৯। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মো: সাহিদুর রহমান (২৮), ১০। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ মোঃ আলী আহমেদল (৩০), ১১। সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা মনিন্দ্র রঞ্জন দে (৫৫), ১২। স্বেচ্ছাসেবক লীগ নেতা তুফায়েল আহমদ (২৭), ১৩। মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ (৩২), ১৪। জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম (৩৫), ১৫। জেলা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ (২৬), ১৬। আওয়ামী লীগ নেতা জাহিদ খান সায়েক (৫৫), ১৭। লোকমান হাকিম (৩৫), ১৮। নাঈম আহমদ (২৮), ১৯। শামীম আহমদ আলমাছ (৩২), ২০। মো: সাইদুল হক তৌকির (২৪), ২১। জিল্লুর রহমান উমেল (৩৫), ২২। সালাউদ্দিন (৩৪), ২৩। আফতাব আলী, ২৪। সানজিদা ইসলাম তমা, ২৫। রেজা মাহবুব করিম চৌধুরী (২৮), ২৬। মোঃ সালমান চৌধুরী (৩০), ২৭। রানু মিয়া (২৬), ২৮। শাহ মোঃ দিলওয়ার (৪২), ২৯। চন্দন পাল (৪২), ৩০। রশিদ আহমদ (৪৫), ৩১। সায়েক আহমদ (৪৩), ৩২। এনাম আহমদ (৩৮), ৩৩। মানসুর আহমদ চৌধুরী (৩৫), সহ অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জন।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী এডভোকেট মোর্শেদ মিয়া মিজান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট