1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন।

ঝিনাইদহে আরটিভির বর্ষসেরা প্রতিবেদক শিপলু জামানকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান। বছরব্যাপী জেলার আলোচিত সংবাদ পরিবেশনের জন্য তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান , আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন , উপবার্তা প্রধান মামুনুর রহমান খান , ডিজিটাল এ্যান্ড সোসাল মিডিয়া প্রধান কবির আহম্মেদ , মোবাইল জার্নালিজম প্রধান দেলোয়ার হোসেন , নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন প্রমুখ । সম্মেলনে আগত সারা দেশের তিন শতাধিক প্রতিনিধির মধ্যে ৫ ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় । যেখানে আলোচিত প্রতিবেদনের জন্য শিপলু জামানকে পুরষ্কার প্রদান করা হয়।
শিপলু জামান বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদাণ করা হয়। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ যুগ্ম সম্পাদক এম রবিউল ইসলাম রবি, বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান ও সদস্য সচিব বসির আহাম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট