1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

মোহনগঞ্জে রেলে টিকিট কালোবাজারির দায়ে ৩ ব্যক্তি আটক! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম

নেত্রকোনার মোহনগঞ্জে রেল স্টেশনে টিকিট কলোবাজারির সময় হাতে নাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক তিনজনকে অর্থদন্ডসহ ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে মো. খসরু (২৫) ও একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনে’র ছেলে ফুল মিয়া (৪৫)। আরেকজন জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহ’র ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমেকে পাঁচশো টাকা এবং ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আনুমানিক রাত ৭টার দিকে নেত্রকোনায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প হতে লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী’র নেতৃত্বে মোহনগঞ্জ রেলস্টেশনে অভিযানের মাধ্যমে টিকেট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টহল দল। তৎক্ষণাৎ মোহনগঞ্জে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেন। একই দিনে বিকেল সাড়ে ৩টার দিকে সাজাপ্রাপ্ত তিনজনকে মোহনগঞ্জ থানা পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ হেফাজতে থাকার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আগামিকাল (শুক্রবার) সকালের দিকে রেল পুলিশের সহায়তায় জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট