1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

ভালুকায় ব্যাডমিন্টন ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডে জিয়াস্মৃতি ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের জাগরণ ও ক্রীড়াঅনুরাগী বিশিষ্ট শিল্পপতি, দানবীর আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ। তিনি ব্যাডমিন্টনের মতো খেলাধুলার উন্নয়নে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

জিয়াস্মৃতি ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর তারা এমন প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একত্রিত করার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চায়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করতে আসা দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট