1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়াইনঘাটে মোটরসাই ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামের পাশে এক মর্মান্তিক
সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯)
ও আবু সুফিয়ান (২১)নামের দুই যুবক
মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
(২২ এ জানুয়ারি) দুপরে এই ঘটনা ঘটে।

নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের এক মাত্র ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় অপর নিহত আরো এক জন হলেন একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান।

জানা যায়, বুধবার রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষায় শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে আবু সুফিয়ান ও মৃত্যুবরণ করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট