1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত।

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য আটক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওমি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনা গ্রামের মৃত সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), মৃত তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওমি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জনান, ওই এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদসহ কয়েকজন যুবক যায়। এসময় ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্য আটক করে গণ পিটুনী দেয়। এসময় তাদের সহযোগী আরো ৮ সদস্য পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ওই ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা বেশ কয়েকটি অপহরনের সাথে জড়িতে। এদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপন দাবী করছে এমন অভিযোগ দেয় গ্রামবাসী। আজ রবিবার দুপুরে এই যুবককে মারধর করে মুক্তিপন চাওয়া হচ্ছে এমন সংবাদে এলাকার কয়েকজন সেখানে যাই। এসময় ধাওয়া করে ৫জনকে আটক করতে পারলেও দলের আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট