মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,
Title :

গোপালগঞ্জে কোটালীপাড়া দিনে-দুপুরে ডাকাতি যুবককে হত্যা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে কোটালীপাড়ায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে (২২) হাত-পা বেঁধে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, পল মজুমদার খোকন একজন দাঁতের চিকিৎসক ও তাঁর স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে দুজন কর্মস্থলে যান। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তাঁর ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

যুবককে হাত-পা বেঁধে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাতরা।
যুবককে হাত-পা বেঁধে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাতরা।
প্রতিবেশী সলমন মজুমদার বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত-পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাঁকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙা এবং এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews