শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নরসিংদীতে প্রেস ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ।

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে শিক্ষার আলো, সবুজের হাতছানি,গড়বো মোরা সুন্দর আগামী দিন এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলার সাংবাদিক সংগঠন নরসিংদী প্রেস ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছেন। পর্যায়ক্রমে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এম.এইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ফোরাম সাংবাদিক সংগঠন এর সভাপতি খন্দকার আমির হোসেন,সিনিয়র সহ সভাপতি শান্ত বণিক,সহ-সভাপতি মোস্তফা খান,সাধারণ সম্পাদক হারুনূর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,কোষাধ্যক্ষ এস.এম. শরীফ,সম্মানিত সদস্য আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এ সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দঘন পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অভিভাবকগন বলেন এই উপহার শিক্ষার্থীদের পড়াশোনা ও পরিবেশ দুটোকেই ভালোবাসতে শিখিয়েছেন। এমন আয়োজন করার কারণে আয়োজক সাংবাদিকদের কে ধন্যবাদ জানাচ্ছি । এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করবে।সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক বলেন,শিক্ষা ও পরিবেশ দুটোই একটি সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি। সাংবাদিক সংগঠন প্রেস ফোরামের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।সহ সভাপতি মোস্তফা খান বলেন,গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। আমরা চাই,প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগান।যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন বলেন, আমরা বিশ্বাস করি,সচেতন শিক্ষার্থীই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়বে। তাই উদ্ভুদ্ধ করনে এই উদ্যোগ। এটাই নরসিংদীর সাংবাদিক সংগঠন প্রেস ফোরামের পরিচয়।সাধারণ সম্পাদক হারুনূর রশিদ বলেন, আমরা শুধু সংবাদই নই, সমাজের জন্য ইতিবাচক কাজেও অংশ গ্রহণ করে থাকে। উপস্থিত ছিলেন নরসিংদীর সাংবাদিক সংগঠন প্রেস ফোরাম এর সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews