বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

মীর দুলাল।।
হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়।এ সময় একটি সন্দেহজনক ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে দেখা যায়, মাছের খাবার ও সারের বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা। জব্দকৃত এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র বা আমদানির চালান কপি পাওয়া যায়নি।জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

পরে শনিবার (১৮ অক্টোবর) মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট সড়কে আরও একটি অভিযান চালানো হয়।ওই সময় সন্দেহজনক একটি স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রিপিস, জিরা ও ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা।

দুই অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দ করা পণ্য ও ট্রাকের সিজার তালিকা তৈরি করে তা নিয়ম অনুযায়ী হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এছাড়া বাকি মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews